ইউক্রেন যুদ্ধে আরেক ব্রিটিশ যোদ্ধা নিহত

ইউক্রেনে এক ব্রিটিশ সাবেক সেনা নিহত হয়েছে বলে তার পরিবার জানিয়েছে। রোববার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জর্ডান গ্যাটলি হলেন দ্বিতীয় ব্রিটিশ যিনি রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়াইয়ে মারা গেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গ্যাটলির বাবা ডিন বলেন, তার ছেলেকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদোনেৎস্কে হত্যা করা হয়। ডিন তাকে ‘নায়ক’ হিসেবে অভিহিত করেন। 

এর আগে এপ্রিলে স্কট সিবলি নামে আরেক ব্রিটিশ যোদ্ধা রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়াইয়ে প্রাণ হারান। 

এদিকে, সেভেরোদোনেৎস্ক শহরের আজত রাসায়নিক কারখানা রাশিয়ার ছোড়া গোলায় আগুন লেগে গেছে।  সেখানে ‘লাগাতার’ হামলা চলছে বলে দাবি করেছেন লুহানস্কের মেয়র সেরহি হাইদাই।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা এবং আগুন নেভানো হয়েছে কিনা সে ব্যাপারে তিনি কিছু বলেননি।

ইউক্রেনের কর্মকর্তাদের ধারণা আজভ প্লান্টের ভূগর্ভস্থ বোম শেল্টারে প্রায় ৮০০ বেসামরিক লোক লুকিয়ে আছে।

সেভেরোদোনেৎস্কের বর্তমান পরিস্থিতি বর্ণনা করে হাইদাই বলেন, পরিস্থিতি ‘কঠিন, তবে নিয়ন্ত্রণে’।

এদিকে, আজত রাসায়নিক কারখানা রাশিয়ান বাহিনীর ঘিরে ফেলার খবর ‘রাশিয়ান প্রোপাগনিস্টদের প্রচার করা মিথ্যা’ বলে দাবি করেছেন হাইদাই।

LEAVE A REPLY