তৃতীয়বার পুত্রসন্তানের মা হলেন ঈশিকা

ঈশিকা খান

তৃতীয় সন্তানের মা হলেন মডেল ও অভিনয়শিল্পী ঈশিকা। সোমবার দিবাগত রাতে ইংল্যান্ডের একটি হাসপাতালে তৃতীয় সন্তানের জন্ম দেন তিনি। বিষয়টি ফেসবুকে নিজেই জানিয়েছেন ঈশিকা।

সাবেক এই মডেল ও অভিনেত্রী ফেসবুকে লিখেছেন, ‘মহান আল্লাহর রহমতে আমরা তৃতীয় সন্তানের বাবা-মা হয়েছি।

বিজ্ঞাপন

৩১ অক্টোবর রাত ১.৩৮ মিনিটে আমাদের পুত্র পৃথিবীতে এসেছে। আমি এবং আমার সন্তান নিরাপদে রয়েছি।  যারা আমার প্রেগন্যান্সির সময়টায় পাশে ছিলেন, প্রার্থনায় রেখেছিলেন তাদের ধন্যবাদ জানাই। আর বিশাল ধন্যবাদ জানাই পরম করুণাময় আল্লাহকে যিনি আমাদের জীবনে অপার আনন্দ দিয়েছেন। ’

আগস্টে সন্তান আগমনের খবর জানিয়েছিলেন ঈশিকা। ওই সময় তিনি বেবি বাম্পের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘মাতৃত্ব : সমস্ত ভালোবাসা শুরু হয় এবং সেখানেই শেষ হয়। এখন ২৭ সপ্তাহ চলছে। ’

মডেল ও অভিনয়শিল্পী ঈশিকা খান প্রথমবার মা হয়েছেন ২০১৬ সালে। লন্ডনের একটি হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দেন। এর চার বছর পর দ্বিতীয় সন্তানের জন্ম দেন ঈশিকা। ২০২২ সালের শেষভাগে তৃতীয় সন্তানের মা হলেন এই মডেল ও অভিনয়শিল্পী।  

২০১৬ সালের ২৮ মার্চ লন্ডনপ্রবাসী মৌলভীবাজারের ব্যবসায়ী কামাল খানের পুত্র কায়সার খানের সঙ্গে ঈশিকার বিয়ে হয়। তবে ভালোবেসে নয়, পারিবারিকভাবে নতুন জীবনে পা রাখেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল ও উপস্থাপক হিসেবেও প্রশংসিত ঈশিকা খান। অমিতাভ রেজার নির্দেশনায় তিনি প্রথম ‘রবি’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। শহীদ-উন নবীর নির্দেশনায় ‘প্রেমবাজ তেলবাজ’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক শিহাব শাহীন পরিচালিত ‘ভালোবাসার চতুষ্কোণ’।

LEAVE A REPLY