ঝুঁকিতে থাকা ঐতিহ্যের তালিকায় উঠতে পারে বিখ্যাত গ্রেট ব্যারিয়ার রিফ

(FILES) This file photo taken on March 7, 2022 shows the current condition of coral on the Great Barrier Reef, off the coast of the Australian state of Queensland. - Despite warnings, Australia's efforts to save the Great Barrier Reef still fall short of protecting the world's largest coral reef system from pollution and climate change, experts said on November 28, 2022. (Photo by Glenn NICHOLLS / AFP) / “The erroneous mention[s] appearing in the metadata of this photo by Glenn NICHOLLS has been modified in AFP systems in the following manner: [caption info, as well as dateline: Great Barrier Reef] instead of [Cairns]. Please immediately remove the erroneous mention[s] from all your online services and delete it (them) from your servers. If you have been authorized by AFP to distribute it (them) to third parties, please ensure that the same actions are carried out by them. Failure to promptly comply with these instructions will entail liability on your part for any continued or post notification usage. Therefore we thank you very much for all your attention and prompt action. We are sorry for the inconvenience this notification may cause and remain at your disposal for any further information you may require.”

গ্রেট ব্যারিয়ার রিফের প্রবালের বর্তমান অবস্থা-ছবি:এএফপি

অস্ট্রেলিয়ায় অবস্থিত বিশ্বের দীর্ঘতম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফকে ঝুঁকিতে থাকা বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকায় যুক্ত করা উচিত বলে মত দিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। তারা জানান, জলবায়ু পরিবর্তন এই প্রাকৃতিক বিস্ময়ের উপর ‘উলে­খযোগ্য প্রভাব’ ফেলেছে।

গত সোমবার ইউনেস্কোর সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা ও কৃষি কাজের দূষণ এই রিফকে ঝুঁকিতে ফেলেছে।

গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র।

মহাশূন্য থেকেও পৃথিবীর যে কয়েকটি বস্তু দৃশ্যমান এই রিফ তার অন্যতম।

 মনে করা হচ্ছে, ঝুঁকিতে থাকা বিশ্ব ঐতিহ্যের তালিকায় যোগ করলে রিফটি এর পর্যটন আকর্ষণ হারাতে পারে। অস্ট্রেলিয়ার পরিবেশমন্ত্রী টানিয়া প্লিবারসেক স্বীকার করেছেন, রিফটি হুমকিতে আছে। তবে এখনই ঝুঁকিতে থাকা স্থানের তালিকায় যুক্ত করার মত অবস্থা হয়নি।

অস্ট্রেলিয়ান মেরিন কনজারভেশন সোসাইটি জানিয়েছে, রিফকে ঘিরে পর্যটন খাতে যুক্ত ৬০ হাজার লোকের কর্মসংস্থান রয়েছে। প্রতি বছর প্রায় ৪০০ কোটি ডলার আয় হয় এখান থেকে।

ইউনেস্কো ২০২১ সালেই একটি প্রতিবেদনের পর গ্রেট ব্যারিয়ার রিফকে ঝুঁিকর তালিকায় যুক্ত করার কথা বিবেচনা করেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার তৎকালীন সরকারের তদবিরে তা আর হয়নি।

অস্ট্রেলিয়ার পরিবেশমন্ত্রী টানিয়া প্লিবারসেক স্বীকার করেছেন, রিফটি হুমকিতে আছে। তবে এখনই ইউনেস্কোর ঝুঁকিতে থাকা বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করার মত অবস্থা হয়নি। সূত্র:এএফপি।

LEAVE A REPLY