আইসিসির টেস্ট র্যাংকিংয়ে বোলারদের তালিকায় চারে রয়েছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ওয়ানডেতে আছেন সাতে। এবার টি-টোয়েন্টি র্যাংকিংয়েও সেরা দশে ঢুকে গেলেন আফ্রিদি। আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বোলারদের তালিকায় ১০ নম্বরে রয়েছেন এই পাক পেসার।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট নেওয়ায় র্যাংকিংয়ের এই উন্নতি তার। চার ধাপ এগিয়েছেন তিনি। এক নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। দুইয়ে আদিল রশিদ।
যথারীতি ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দক্ষিণ আফ্রিকার অ্যাইডেন মার্করাম দুইয়ে। আর মোহাম্মদ রিজওয়ান রয়েছেন তিন নম্বরে। এক নম্বর অলরাউন্ডারের স্থান ধরে রেখেছেন আফগান তারকা মোহাম্মদ নবি। সাকিব আল হাসান রয়েছেন তালিকার দুইয়ে।










































