ঋষভের ‘কানতারা’কে শুভেচ্ছা জানালেন ডি ভিলিয়ার্স

ঋষভ ও ডি ভিলিয়ার্সঅ-অ+

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেট তারকা এবি ডি ভিলিয়ার্স বছরের সবচেয়ে আলোচিত ও সফল কন্নড় সিনেমা ‘কানতারা’কে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। কন্নড় অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা ঋষভ শেঠির সঙ্গে পোজ দেওয়ার একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।

এর আগে অভিনেতা ঋষভ শেঠি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিলিয়ার্সের ভিডিওটি শেয়ার করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, তারা একত্রে পোজ দিয়ে ‘কানতারা’ সিনেমার নাম উচ্চারণ করছেন।

 ভিডিওটির ক্যাপশনে ঋষভ লেখেন, ‘বাস্তবে ৩৬০ ডিগ্রির সাথে দেখা হলো। সুপারহিরো তাঁর শিকড় ব্যাঙ্গালুরুতে ফিরে এসেছেন। ’ এরপর তিনি ভিলিয়ার্সকে মেনশন করেন ভিডিওটিতে।

kalerkantho

ঋষভের ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন সাবেক তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। ভিডিওটি শেয়ারের মাধ্যমে ‘কানতারা’ সিনেমাটিকে অভিবাদন জানান তিনি।

দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ব্যাঙ্গালুরুতে তথা দক্ষিণ ভারতের সম্পর্কটা অনেক গভীর। তিনি দীর্ঘদিন ফ্র্যাঞ্চাইজি লীগ আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল থেকে খেলেছেন এবং অবসরের আগ পর্যন্ত ব্যাঙ্গালুরু দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। ২০২১ সালের নভেম্বরে এবি ডি ভিলিয়ার্স ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন।

ঋষভের সঙ্গে তাদের প্রিয় ক্রিকেট তারকার ভিডিও দেখে ‘আরসিবি’ ও ভিলিয়ার্সভক্তরা আপ্লুত হয়ে পড়েন। ভিডিওটিতে মন্তব্য করে প্রিয় ক্রিকেটারের প্রতি নিজেদের ভালোবাসা ব্যক্ত করেন সবাই। সেই সঙ্গে কানতারার দুর্দান্ত সফলতায় শুভেচ্ছাও জানান ঋষভকে।

kalerkantho

ঋষভ শেঠি অভিনীত ও পরিচালিত ‘কানতারা’ সিনেমাটি ইতিমধ্যে ভারতে ব্লকবাস্টার হয়ে উঠেছে। সিনেমাটির হিন্দি সংস্করণের আয় ‘পন্নিয়ান সেলভান-১’কে ছাড়িয়ে গেছে। বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY