গায়িকা পলক মুচ্ছালের ‘গায়েহলুদ’ অনুষ্ঠিত

পলক মুচ্ছাল

বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছাল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তাঁর হবু বর বলিউডের জনপ্রিয় গায়ক ও সুরকার মিঠুন। ‘আশিকি-২’-এর সুরের জুটি এবার ব্যক্তিগত জীবনেও জোট বাঁধতে চলেছেন। ৪ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হলো পলকের গায়েহলুদ।

৬ নভেম্বর জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন জনপ্রিয় এই গায়িকা।  

kalerkantho

সুরকার ও গায়ক মিঠুন শর্মার সঙ্গে নতুন জীবনের সফর শুরু করছেন পলক। তার আগে শুরু হয়ে গেল প্রাক-বিবাহরীতি। গায়েহলুদের অনুষ্ঠানে পলক মুচ্ছলের বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী শিবা চাড্ডা। গায়েহলুদের অনুষ্ঠানে একেবারে হলুদ পরি হয়ে ধরা দিলেন পলক। অনুষ্ঠানে আপাদমস্তক হলুদ সাজে নিজেকে সাজিয়েছেন গায়িকা। হলুদ পোশাকের সঙ্গে হলুদ ফুলের সাজে প্রি ওয়েডিং অনুষ্ঠানে নজর কেড়েছেন পলক।  

kalerkantho

‘আশিকি-২’ ও‘ট্র্যাফিক’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন পলক ও মিঠুন। দুজনের মধ্যে পরিচয় ছিল আগে থেকেই। জানা গেছে, এই দুই শিল্পী পরস্পরকে চিনলেও তাঁদের বিয়েটা প্রেমজনিত নয়! বরং দুই শিল্পীর পরিবার এবং ঘনিষ্ঠরা মিলেই এ বিয়ের বিষয়ে কথা এগিয়েছেন। সেই হিসেবে একে পারিবারিক বিয়েও বলা যেতে পারে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

LEAVE A REPLY