কুলাউড়ায় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন মৌসুমী যুব সংঘ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও কুলাউড়া স্পোর্টস অর্গানাইজার্স যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু টি-২০ প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মৌসুমী যুব সংঘ।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকার। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক, জেলা পরিষদ সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, কুলাউড়া স্পোর্টস অর্গানাইজার্সের আলতাফ হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো. মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গৌরা দে, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, শিক্ষক আব্দুছ ছালাম প্রমুখ।

টুর্নামেন্টে মোট ৪০টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় বাংলাদেশ জাতীয় দলের তারকা উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার বল হাতে ৩ উইকেটের পাশাপাশি ৩৫ বলে ৮২ রানের একটি হারিকেন ইনিংস খেলে কুলাউড়ার মাঠ মাতিয়েছেন। এই ইনিংস খেলে তিনি স্বেচ্ছায় প্যাভিলিয়নে ফেরৎ যান।

তিনি কুলাউড়ার মৌসুমী যুব সংঘের হয়ে ওপেন করতে মাঠে নামেন। প্রতিপক্ষ সোনার বাংলা যুব সংঘের দেয়া ১৬৮ রানের জয়ের টার্গেটে নেমে সৌম্য সরকারের ৩৫ বলে (৮টি ৬ এবং ৪টি ৪ এর সাহায্যে) অপরাজিত ৮২ রান এবং লোকাল ব্যাটার সুমন মালাকারের ৩৮ বলে ৭৫ রানের উপর ভর করে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় মৌসুমী যুব সংঘ। অলরাউন্ডিং নৈপূন্যের কারণে সৌম্য সরকার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ম্যান অব দা টুর্নামেন্ট নির্বাচিত হন সোনার বাংলা যুব সংঘের খেলোয়াড় মাহফুজুর রহমান সাকি।কেএইচ 

LEAVE A REPLY