চরম হেনস্থার শিকার হয়েছিলেন রূপঙ্কর বাগচি

রূপঙ্কর বাগচি

ভারতের মুম্বাইতে গিয়ে চরম অপমানিত হয়েছেন কলকাতার বিখ্যাত গায়ক রূপঙ্কর বাগচি। সম্প্রতি শিলাজিতের শো-তে ফাঁস করলেন অভিনেতা সে কথা। তাঁকে নাকি হেনস্থা করেছিলেন ‘সাওয়ারিয়া’ খ্যাত সঙ্গীত পরিচালক মন্টি শর্মা।

কেকের মৃত্যুর ঠিক আগের দিনই মুম্বাই গায়ককে নিয়ে এত কেন মাতামাতি, সেই প্রশ্ন করেছিলেন রূপঙ্কর, তারপর থেকেই তাঁকে ঘিরে এত বিতর্ক! ইতোমধ্যেই তাঁর হাতে কাজ নেই, বিতর্কিত হওয়ার কারণে তাঁকে নিষিদ্ধ করা হয়েছিল কলকাতা থেকে থেকে। 

যদিও একবছর পর থেকে তিনি এখন কাজ পাওয়া শুরু করেছেন। শিলাজিৎ-এর শো’তে এসে গায়ক জানালেন, একবার রূপঙ্করকে চরম অপমান করেছিলেন মুম্বাইয়ের এক নামী মিউজিক ডিরেক্টর। 

রূপঙ্কর বললেন, ‘একবার শান্তনুদা (মৈত্র) ফোনে আলাপ করিয়ে দেওয়াতে মন্টি (শর্মা)-র সঙ্গে দেখা করতে গিয়েছিলাম মুম্বাইতে, ওর স্টুডিওতে। একটা-দু’টো গান শুনে তিনি আমাকে বললেন পাঁচ মিনিট অপেক্ষা কর, আমি আসছি। এটা বলে চলে গেলেন তিনি! পাঁচ মিনিটের জায়গায় হয়ে গেল পাঁচ ঘণ্টা। 
আমি বসছি, বাইরে যাচ্ছি, সিগারেট খাচ্ছি, তারপর ওখানে একজন রিসেপশানিস্ট ছিল সে বলছে মন্টি স্যার আজ আসবেন না। এরপর রাতেরবেলা ফোন করে আমাকে গালিগালাজ করেন মন্টি শর্মা। আমিও দু-চারটে গালি দিয়ে দিলাম বাংলায়। আমাকে বলছে, তুই ওয়েট করিসনি কেন? আমি আসতাম। চলে গেছিস, তোকে আর কাজ দেব না। আমি বলে দিলাম– (অশ্লীল শব্দ) দরকার নেই তোর কাজের… ঠিক করিনি?’ 

বাহবা জানিয়ে শিলাজিৎ বলেন একদম ঠিক করেছিস।’ 

LEAVE A REPLY