১৪ জেলায় মৃদু তাপপ্রবাহের আভাস

খুলনা বিভাগের ১০ জেলাসহ রাজশাহী, পাবনা, মাদারীপুর ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আজ সোমবার অব্যাহত থাকতে পারে। এ ছাড়া দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল রবিবার আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী দুই দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামী পাঁচ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে গতকাল রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে। এর মধ্যে নেত্রকোনায় সর্বোচ্চ ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

LEAVE A REPLY