সিনেমা হলে ফিরছেন ফাতিমা

ফাতিমা সানা শেখ

বলিউডের ইতিহাস সৃষ্টিকারী অন্যতম ব্লকবাস্টার ছবি ‘দঙ্গল’-এর নায়িকা ফাতিমা সানা শেখ। সিনেমা হলের সফলতা বলতে এই এক ছবিই রয়েছে তাঁর ঝুলিতে। ‘দঙ্গল’-এর পরের ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ সুপার ফ্লপ। আমির খান ও অমিতাভ বচ্চনের মতো তারকা থাকলেও সেই ছবি ব্যবসায়িক সফলতা পায়নি।

ছবিটি মনে হয় সবচেয়ে কপালটা পুড়িয়েছিল ফাতিমার। এরপর অভিনেত্রীর আর কোনো ছবি সিনেমা হলে মুক্তি পায়নি। ‘লুডু’, ‘সুরাজ পে মঙ্গল ভারি’, ‘আজীব দস্তান’, ‘থর’, ‘মডার্ন লাভ মুম্বাই’-এর মতো তারকাবহুল ছবিগুলো ওটিটিতে মুক্তি পায়। প্রতিটি ছবিতেই ফাতিমার অভিনয় প্রশংসিত হয়।

তবুও ফাতিমা অপেক্ষায় ছিলেন ফের কবে বড় পর্দায় মুখ দেখাবেন। একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেনও, বড় পর্দায় মুখ দেখানোর জন্য মুখিয়ে আছেন। পাঁচ বছর পর ফাতিমার ছবি বড় পর্দায় মুক্তি পাচ্ছে। অভিনেত্রী তাপসী পান্নু প্রযোজিত ‘ধাক ধাক’ প্রথমে ওটিটিতে মুক্তি দেওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত বদল হয়েছে।

ছবিটি ১৩ অক্টোবর সিনেমা হলে মুক্তি দেওয়া হবে। এমনটাই ঘোষণা করেছেন তাপসী পান্নু।

1

ছবিটি নিয়ে উচ্ছ্বসিত ফাতিমা বলেন, ‘মনে হচ্ছে নতুন এক যাত্রা শুরু হচ্ছে। ছবির গল্পটাও এমন। নারীকেন্দ্রিক ছবিটির পরতে পরতে রয়েছে জীবনে নতুন কিছু খুঁজে পাওয়া।

সিনেমা হলে ছবি মুক্তি পাওয়ার মাসে ওয়েব সিরিজেও চুক্তিবদ্ধ হয়েছেন ফাতিমা। সিরিজটির নাম এখনো ঠিক হয়নি। পরিচালনা করবেন স্বামী-স্ত্রী করণ কাপাডিয়া ও নিত্যা মেহরা। থ্রিলার সিরিজটির মূল গল্প এক আশ্রমকে ঘিরে। আগামী মাস থেকেই শুরু হবে শুটিং।

ফাতিমার হাতে আরো রয়েছে আমির খান প্রযোজিত ‘জয়া জয়া জয়া হে’, মেঘনা গুলজার পরিচালিত ‘শ্যাম বাহাদুর’, অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’-এর মতো ছবি। তিনটি ছবিই প্রথমে সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY