প্রথমে ৫৬ রানে ৪ উইকেট নেই। সেখান থেকে সাকিব আল হাসান ও মুশফিকের রহিমের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। দুজনের ৯৬ রানের জুটি ভাঙার পর আবার বিপর্যয়।
জুটিটা ভাঙে সাকিব আল হাসানের বিদায়ে।
৪০ রান করে আউট হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক। দলীয় ১৭৫ রানে রানে ফিরেছেন তিনি। ম্যাট হেনরির নিচু হয়ে আসা বলের নাগাল না পেয়ে বোল্ড হয়েছেন মুশফিক।
এখন পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান এসেছে তাঁর ব্যাট থেকে।
মুশফিক ইনিংসটি সাজান ছয় চার ও দুই ছক্কায়। মুশফিকের আউটের পর দলকে টানতে পারেননি তাওহিদ হৃদয়। ২৫ বলে ১৩ রানে আউট হয়েছেন তাওহিদ।
ট্রেন্ট বোল্টের বলে মিচেল স্যাণ্টনারের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২০০ রান। ওভার শেষ হয়েছে ৪২টি। ১৪ রানে মাহমুদউল্লাহ রিয়াদ ও ৭ রানে তাসকিন আহমেদ ব্যাট করছেন।








































