সংগৃহীত ছবি
নাশকতার ৯ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের শুনানি আজ মঙ্গলবার হতে পারে। ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম বিএনপির মহাসচিবের জামিন আবেদন গ্রহণ করে শুনানির জন্য এদিন ঠিক করেছিলেন।
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর রাজধানীর পল্টন ও রমনা থানায় পুলিশ বাদী হয়ে মোট ১১টি মামলা করে। এসব মামলার ৯টির এজাহারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রয়েছে।
কিন্তু তাঁকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গ্রেপ্তার করা হলেও বাকি মামলাগুলোতে গ্রেপ্তার দেখাচ্ছিল না পুলিশ। এমন পরিস্থিতিতে গত ১৩ নভেম্বর ১০ মামলায় জামিন চেয়ে ঢাকার সিএমএম আদালতে আবেদন করেন মির্জা ফখরুল।










































