রিচা চড্ডা – আলি ফজল
বলিউডে একের পর এক খুশির খবর। গতকালই ইয়ামি গৌতম জানিয়েছেন, প্রথমবারের মতো মা হতে চলেছেন তিনি। এর এক দিন পরেই জানা গেল বলিউডের আরেক জুটি রিচা চাড্ডা আর আলি ফজলের জীবনে আসছে নতুন সদস্য।
বিরাট-আনুশকার দ্বিতীয় সন্তান আসা সময়ের অপেক্ষা।
পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ইয়ামি গৌতম। এবার হবু বাবা-মায়ের তালিকায় নাম লেখালেন আলি ফজল এবং রিচা চাড্ডা। দুই থেকে তিন হতে চলেছেন এই দম্পতি। আজ সকালে ইনস্টাগ্রামে নিজেই এই সুখবর দিয়েছেন আলি।
দুটো ছবি পোস্ট করেছেন আলি। একটি ছবিতে রিচাকে মুগ্ধ চোখে দেখছেন তিনি। আর অন্য ছবিতে দুজন থেকে তিনজন হওয়ার ইঙ্গিত দিয়েছেন। এই দুটি ছবি পোস্ট করে আলি লিখেছেন, ‘আমাদের দুজনের পৃথিবীতে এক মৃদু হৃৎস্পন্দন সবচেয়ে বড় শব্দ হয়ে আসছে।
’

২০২২ সালের সেপ্টেম্বর মাসে নয়াদিল্লিতে বিয়ে করেন আলি ও রিচা। ২০২০ সালেই চার হাত এক হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির ধাক্কায় পিছিয়ে যায় বিয়ের অনুষ্ঠান। দুই বছর পর ঘর বাঁধেন তাঁরা। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলেছিল বিয়ের অনুষ্ঠান।
রিচা ও আলির প্রেমকাহিনি ঘিরে তাঁদের অনুরাগীদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা ছিল। তাঁদের প্রেমকাহিনি ঠিক যেন রূপকথার গল্পের মতো।
.jpg)
শোনা যায়, ২০১২ সালে ‘ফুকরে’ সিনেমার সেটে প্রথমবার একে অপরের মুখোমুখি হন রিচা ও আলি। প্রথম দেখাতেই নাকি তাঁরা মন দেওয়া-নেওয়া করে ফেলেছিলেন।
২০১২ সালে প্রথম দেখা হলেও তাঁদের প্রেমকাহিনির শুরু তারও বেশ কয়েকটি বছর পরে। ২০১৫ সাল থেকে রীতিমতো গোপনে প্রেম করেন এই জুটি। সম্পর্কের কথা আড়ালেই রাখেন। শোনা যায়, প্রেম নিবেদনের জন্য ‘আই লাভ ইউ’ প্রথম বলেন রিচাই। নায়িকার সঙ্গে তাঁর বাড়িতে বসে ‘চ্যাপলিন’ দেখছিলেন আলি। সে সময় আচমকাই আলিকে প্রেম নিবেদন করেন রিচা। প্রথম ‘আই লাভ ইউ’ বললেও বিয়ের প্রস্তাব প্রথম দেন আলি। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য মালদ্বীপে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন নায়ক। তারপর হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেন আলি। সেই প্রেম পরিণতি পেয়েছিল বছর দুয়েক আগে। এবার জীবনের অন্য একটি অধ্যায় শুরু হতে চলেছে রিচা-আলির জীবনে।









































