শুরু হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মর্যাদার লড়াই অ্যাশেজ। ঘরের মাঠে শুরুটা দুর্দান্ত হয়েছে অস্ট্রেলিয়ার। ব্রিসবেনে ম্যাচের প্রথম বলেই ররি বার্নসকে বোল্ড করেন মিচেল স্টার্ক। শুরুতেই চাপে পড়া ইংলিশরা যেতে পারেনি বেশি দূর, গুটিয়ে গেছে ১৪৭ রানেই।
টস জিতে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। অজি পেসারদের তোপে মাত্র ২৯ রানেই ৪ উইকেট হারায় সফরকারীরা। বার্নসের মতো ডাক মেরেছেন অধিনায়ক জো রুটও। ইংল্যান্ডের হয়ে একটু প্রতিরোধ গড়েছিলেন জস বাটলার ও ওলে পোপ। বাটলার ৩৯ ও পোপ ৩৫ রান করেন। এছাড়া ওপেনার হাসিব হামিদের ব্যাট থেকে আসে ২৫ রান।
ক্রিস ওকস ২১, ডেভিড মালান ৬ রান ও বেন স্টোকস ৫ রান। অধিনায়ক হিসেবে অভিষেকেই পাঁচ উইকেট শিকার করেছেন প্যাট কামিন্স। এছাড়া ২টি করে উইকেট নেন স্টার্ক ও হ্যাজলউড। প্রতিবেদন লেখার সময় বৃষ্টির কারণে ম্যাচটি বন্ধ রয়েছে।











































