সেলিম খানকে দেখতে হাসপাতালে শাহরুখ

সংগৃহীত ছবি

অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল-এ ভর্তি রয়েছেন বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাঁকে ভেন্টিলেটরে রাখা হলেও পরে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

এই অবস্থায় প্রিয় এই প্রবীণ ব্যক্তিত্বকে দেখতে হাসপাতালে ছুটে আসছেন বলিউডের তারকারা। ইতোমধ্যেই তাঁকে দেখতে গিয়েছেন জাভেদ আখতার ও সঞ্জয় দত্তসহ ইন্ডাস্ট্রির অনেকেই।

শনিবার রাতে সেলিম খানের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বলিউড সুপারস্টার শাহরুখ খান।

এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন খান পরিবারের সদস্যরা। জানা গেছে, শাহরুখ কথা বলেন সালমান খান, আরবাজ, সোহেল ও আলভিরার সঙ্গে।

শাহরুখ এর আগেও একাধিকবার স্বীকার করেছেন, বলিউডে নিজের প্রতিষ্ঠা পাওয়ার পেছনে সেলিম খানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

দিল্লি থেকে মুম্বাইয়ে আসার পর তিনি সেলিম খানের আশ্রয়েই ছিলেন— তাঁর বাড়িতে থাকা, খাওয়া-দাওয়া— সবকিছুর মধ্য দিয়ে ক্যারিয়ারের শুরুর দিনগুলো কাটিয়েছেন।

এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, আজ তিনি যা হয়েছেন, তার পেছনে সেলিম খান ও তাঁর পরিবারের অবদান অনস্বীকার্য।

এদিকে জানা গেছে, মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণের কারণেই সেলিম খানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। শুরুতে অস্ত্রোপচারের সম্ভাবনা থাকলেও চিকিৎসকরা পরে জানান, অপারেশনের প্রয়োজন হয়নি।

বর্তমানে ভেন্টিলেশনে থাকলেও তাঁর অবস্থা স্থিতিশীল।

তবে বাবার স্বাস্থ্যসংক্রান্ত তথ্য হাসপাতাল থেকে বাইরে ফাঁস হওয়ায় নাকি ক্ষুব্ধ হয়েছেন সালমান খান।

LEAVE A REPLY