‘ঐতিহাসিক মুহূর্ত, উপভোগ করুন’

বিশ্বকাপ ছুঁয়ে দেখেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। ছবি: সংগৃহীত

৩৬ বছরে বিগত ৮ বিশ্বকাপে যা কেউ করতে পারেননি, তা করে দেখিয়েছেন তিনি।

আর্জেন্টিনাকে ভাসিয়েছেন অবিরাম আনন্দের স্রোতে। ঘুচিয়েছেন ৩৬ বছরের আক্ষেপ। কোচ লিওনেল স্কালোনির কাছে হয়তো আজীবণ ঋণী থাকবেন আর্জেন্টিনার মানুষেরা। খবর বুনোস এয়ার টাইমসের।

সেই মানুষদের মুহূর্তটি আজ উপভোগ করতে বলছেন স্কালোনি। কোচ হিসেবে আজ তার সবচেয়ে বড় গর্বের দিন। বিশ্বকাপ জেতার পথে ফাইনালে ফ্রান্সকে হারিয়েছেন ৩(৪)-৩(২) ব্যবধানে। টাইব্রেকারে গনসালো মন্তিয়েলের শট থেকে জয় নিশ্চিত হওয়ার পর কান্নায় ফেটে পড়েন তিনি।

জয়ের পর স্কালোনি বলেন, আমি গর্বিত। অন্যান্য দিনের চেয়ে কম রোমাঞ্চিত আমি তবে আজ আমি মুক্ত। এই দল আমাকে গর্বিত করেছে, এই অর্জন তাদের। আমি মানুষকে বলতে চাই উপভোগ করুন, কারণ এটা ঐতিহাসিক মুহূর্ত।ডি- এইচএ

LEAVE A REPLY