যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর আগে ইরানকে গোয়েন্দা তথ্য ও প্রশিক্ষণ দিয়েছে রাশিয়া ।
বিবিসি ব্রেকফাস্টে দেওয়া সাক্ষাৎকারে হিলি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে একটি ‘অ্যাক্সিস অব অ্যাগ্রেসন’ বা ‘আগ্রাসনের অক্ষ’ গড়ে উঠেছে।
তার মতে, ‘ইরানের মাথায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অদৃশ্য হাত রয়েছে। পুতিন পৃথিবীর অন্য সবখানে (ইউক্রেনে) যা যা করছে, তা থেকে আমাদের দৃষ্টি সরিয়ে দিতে চায়।
কিন্তু আমরা সেটি আর হতে দেব না।’
তিনি আরো বলেছেন, এই যুদ্ধে ব্রিটেন যুক্তরাজ্যের স্বার্থ, সামরিক স্থাপনা এবং মিত্রদের রক্ষার চেষ্টা করছিল এবং সেজন্য তার দেশের বিমানবাহিনী ওই অঞ্চলে এক হাজার ঘণ্টার বেশি সময় আকাশে টহল দিয়েছে।








































