‘কোহলির ডিকশনারিতে চাপ বলে কিছু নেই’

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বিরাট কোহলির সেই ইনিংস এখনো ভোলার নয়। ভুলতে পারেননি পাকিস্তানের ক্রিকেটাররাও। হারিস রউফের বলে দুটি বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসেন কোহলি। আর শেষ পর্যন্ত ৮২ রানে অপরাজিত থেকে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

এবার ঘরের মাঠে বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশনে নামছে ভারত। তার আগে বিরাট কোহলিকে নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সাবেক পেস বোলার মোহাম্মদ আমির। গত বছরের দুর্দান্ত সেই ইনিংসের কথা টেনে এনে আমির বলেছেন কোহলিকে চাপ ছুঁতে পারে না, ‘আমি ওই ম্যাচ টেলিভিশনে দেখেছিলাম। ৩ ওভারে যখন ৪৮ রান লাগে তখনো বলেছিলাম ভারত ম্যাচেই আছে।

আমার পাশে ওয়াহাব রিয়াজ ছিল। তাকে বলেছিলাম, বিরাট যতক্ষণ আছে ততক্ষণ ভারত হারছে না। আমি নিশ্চিতভাবে বলতে পারি, দুনিয়ার কোনো ব্যাটার তার মতো এমন ইনিংস খেলতে পারবে না। তার ডিকশনারিতে চাপ বলতে কিছু নেই।

আমিরের চোখে এবারের বিশ্বকাপে ভারত হট ফেভারিট, ‘নিজেদের মাঠে ভারত সব সময় বিপজ্জনক। বিশ্বকাপে তারা হট ফেভারিট। ভারতের মাটিতে জেতা সহজ কাজ নয়।’ টিওআই

LEAVE A REPLY