চোটে বিশ্বকাপ না খেলা কামিন্স আইপিএলের আগে দিব্যি সুস্থ

প্যাট কামিন্স

অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্সকে ঘিরে কয়েক মাস আগেও ছিল বড় শঙ্কা। চোটের কারণে বিশ্বকাপ মিস করা এই ডানহাতি পেসারকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তার ভবিষ্যৎ নিয়েও। তবে সময়ের ব্যবধানে দৃশ্যপট বদলেছে, আইপিএল শুরুর আগেই অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি।

এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের অনুশীলন সেশনে যোগ দিয়ে নিজের ফিটনেসের ইতিবাচক বার্তাই দিয়েছেন কামিন্স।

যদিও পুরো দমে বোলিং করেননি, তবু হালকা অনুশীলন, ফিল্ডিং ড্রিল ও ছোট রান-আপে বল করে বোঝান, ফিরতে খুব বেশি দেরী নেই।

দলের প্রধান কোচ ডেনিয়েল ভেট্টোরির তত্ত্বাবধানে আলাদা করে ফিটনেস নিয়েও কাজ করতে দেখা গেছে তাকে। সতর্কতার সঙ্গে এগোচ্ছেন এই অজি তারকা, যাতে আইপিএলের মাঝপথে পুরোপুরি প্রস্তুত হয়ে উঠতে পারেন।

আইপিএল ২০২৬-এর শুরুতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে হায়দরাবাদ।

তবে শুরুতে কয়েকটি ম্যাচে কামিন্সকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তার অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঈশান কিষান, আর সহ-অধিনায়ক করা হয়েছে অভিষেক শর্মাকে।

বিশ্বকাপ মিস করার হতাশা পেছনে ফেলে এখন নতুন করে ছন্দে ফেরার মিশনে নেমেছেন কামিন্স। আইপিএলের মঞ্চে নিজেকে আবারও প্রমাণ করাই তার মূল লক্ষ্য।

যদি সবকিছু পরিকল্পনা মতো এগোয়, তবে টুর্নামেন্টের মাঝামাঝি সময়েই পুরোদমে দেখা যেতে পারে এই অজি পেসারকে।

LEAVE A REPLY