বলের আঘাতে মাথা ফেটে গেছে মুস্তাফিজের

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বলের আঘাতে মাথা ফেটে গেছে পেসার মুস্তাফিজুর রহমানের। আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের অনুশীলনের সময় এ ঘটনা ঘটেছে।

নেটে তখন ব্যাটিং করছিলেন ম্যাথু ফোর্ড। মুস্তাফিজের মাথার বাঁ পাশে বলের আঘাত লেগেছে।

সঙ্গে সঙ্গে এই পেসারের মাথা থেকে রক্ত ঝরতে দেখা গেছে।

এই মুহূর্তে মুস্তাফিজকে অ্যাম্বুল্যান্সে নেওয়া হচ্ছে। জানা গেছে, তাঁকে বন্দরনগরীর ইমপেরিয়াল হাসপাতালে নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY