বিপিএল খেলতে এসেই পাকিস্তানি তারকার সেঞ্চুরি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে খেলতে এসেই সেঞ্চুরি হাঁকালেন আজম খান। পাকিস্তানের এই তারকার সেঞ্চুরিতে চট্টগ্রামের বিপক্ষে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছে খুলনা টাইগার্স।

দলের হয়ে ৯টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১০৯ রান করে অপরাজিত থাকেন আজম খান। চলতি বিপিএলে এটাই প্রথম সেঞ্চুরি।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে খুলনাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগে ব্যাটিংয়ে নেমে ১২ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় খুলনা। 

তৃতীয় উইকেটে আজম খানকে সঙ্গে নিয়ে ৬২ বলে ৯২ রানের জুটি গড়ে ফেরেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তিনি ৩৭ বলে পাঁচটি চার আর এক ছক্কায় ৪০ রান করে ফেরেন। 

তামিম আউট হওয়ার পর একাই লড়াই করে যান আজম খান। তার ব্যাটিং তাণ্ডবে ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে খুলনা। 

LEAVE A REPLY