স্বতন্ত্র প্রার্থীর মিছিলে ককটেল বিস্ফোরণ, নৌকার ৫৭ সমর্থকের বিরুদ্ধে মামলা

মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জন কর্মী আহত হয়েছেন। আহতদেরকে জেলা সদর হাসপাতালসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ ঘটনায় শুক্রবার বিকালে লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজীর ভাই মোফাজ্জেল কাজী বাদী হয়ে ফজলু বেপারীকে প্রধান আসামি করে নৌকার ৫৭ সমর্থকের বিরুদ্ধে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

ভুক্তভোগী লক্ষ্মীপুর ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজী বলেন, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগমের ঈগল প্রতীকের পক্ষে শান্তিপূর্ণ মিছিল বের করা হয়। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ নিয়ে মিছিলে ককটেল হামলা চালান ফজলু বেপারীর লোকজন। এতে ছয়জন আহত হয়। খবর পেয়ে খাসেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত ফজলু বেপারী বলেন, আমার লোকজন হামলা করেনি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণত সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন বলেন, স্বতন্ত্র প্রার্থীর মিছিলের উপর ককটেল হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, থানায় ৫৭ জনের বিরুদ্ধে  মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

LEAVE A REPLY