প্রিয় ফরম্যাটকে বিদায় বললেন ক্লাসেন

টেস্টে তেমন সুবিধা করতে পারেননি এই ব্যাটার। ছবিঃ সংগৃহীত

হঠাৎ করেই টেস্ট ক্রিকেট আর চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার হেনরিখ ক্লাসেন। আকস্মিকভাবে অবসর নেওয়ার কথা জানিয়েছেন ৩২ বছর বয়সী এই ব্যাটার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বিষয়টি নিশ্চিত করেছে।

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও সাদা বলের ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।

এখন পর্যন্ত মাত্র চারটি টেস্ট খেলেছেন তিনি। যার সর্বশেষ গত বছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর আগে ২০১৯ সালে রনচিতে ভারতের বিপক্ষে ম্যাচে সাদা পোশাকে অভিষেক হয়েছিল ক্লাসেনের। চার ম্যাচে ৮ ইনিংসে তাঁর রান মাত্র ১০৪।

সর্বোচ্চ ৩৫।

তবে দক্ষিণ আফ্রিকার সাদা বলের ক্রিকেটে অন্যতম ব্যাটার তিনি। ২০২৩ সালে ক্লাসেনের ব্যাট বেশ হেসেছে। বিশ্বকাপে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা।

ফ্রাঞ্চ্যাইজি ক্রিকেটের পরিচিত মুখ ক্লাসেন। আইপিএল ছাড়াও দেশ-বিদেশি টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলে থাকেন।

টেস্ট ক্রিকেট ফেভারিট হলেও এই সিদ্ধান্ত নিতে অনেক ভাবতে হয়েছে বলেছেন ক্লাসেন,’ঘুমহীন কয়েক রাতের পর সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি। লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার জন্য কঠিন ছিল কারণ এটা আমার পছন্দের ফরম্যাট।


LEAVE A REPLY