বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান

সংগৃহীত ছবি

আগামী ১৫ জানুয়ারি শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়েতে আফগানিস্তানকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের সেমিফাইনালে মাঠে নামার আগের দিনই এই দুটি প্রতিযোগিতার জন্য যুব দলের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেবেন ফারহান ইউসুফ।

২৫ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে তিন জাতির এই সিরিজ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই ৫০ ওভারের ফরম্যাটে সিরিজটি খেলবে দলটি। বিশ্বকাপেও খেলাগুলো হবে একই ফরম্যাটে।

বর্তমানে এশিয়া কাপে খেলা দল থেকে একটি পরিবর্তন এনে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।

বাঁহাতি স্পিনার মোহাম্মদ হুজাইফার জায়গায় দলে নেওয়া হয়েছে ডানহাতি ফাস্ট বোলার উমর জাইবকে।

১৫ সদস্যের স্কোয়াডে আছেন—ফারহান ইউসুফ (অধিনায়ক), উসমান খান (সহ-অধিনায়ক), আব্দুল সুবহান, আহমেদ হুসেইন, আলী হাসান বালোচ, আলী রাজা, দানিয়াল আলী খান, হামজা জাহুর (উইকেটকিপার), হুজাইফা আহসান, মমিন কামার, মোহাম্মদ সাইয়াম, মোহাম্মদ শায়ান (উইকেটকিপার), নিকাব শফিক, সামির মিনহাস ও উমর জাইব।

এছাড়া নন–ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে আব্দুল কাদির, ফারহানউল্লাহ, হাসান খান, ইবতিসাম আজহার ও মোহাম্মদ হুজাইফাকে।

LEAVE A REPLY