মোহাম্মদ ইউসুফকে হারিয়ে শোকের ছায়া হকি অঙ্গনে

ফাইল ছবি

হকিতে কর্মকর্তাদের মাঝে দলাদলি-রেষারেষি খুব সাধারণ ঘটনা। মোহাম্মদ ইউসুফ ছিলেন এই সব কিছুর বাইরে। হকি অঙ্গনে নির্বিবাদী, নিরপেক্ষ সেই সঙ্গে কাজের মানুষ বলতে সবাই একবাক্যে মোহাম্মদ ইউসুফকেই স্মরণ করবেন। সেই ইউসুফ আজ থেকে সত্যিই স্মৃতি হয়ে গেলেন।

অনেকটা অকস্মাৎই আজ হৃদরোগের অসুস্থতায় না-ফেরার দেশে চলে গেছেন চট্টগ্রামের এই ক্রীড়া সংগঠক।

ফেডারেশনের বর্তমান কমিটির সহসভাপতি ছিলেন। তার আগে মমিনুল হক সাঈদের অনুপস্থিতি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। চট্টগ্রাম থেকে এসে তিনি ফেডারেশনে সময় দিয়েছেন।

গতকাল রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। দ্রুতই আইসিইউতে স্থানান্তর করা হয় তাঁকে। কিন্তু বাঁচানো যায়নি। আজ সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

আজ লিগে মোহামেডান-আবাহনী ম্যাচে ছিল সেই শোকের আবহ। ম্যাচের আগে নীরবতা পালন করেন খেলোয়াড়রা। কর্মকর্তারা চট্টগ্রামে উড়ে যান তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে। বাদ আসর তাঁর জানাজা ও দাফন হয়েছে।

LEAVE A REPLY