লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন লিটন দাস

লিটন দাস। ছবি : ইনস্টাগ্রাম

বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেলেন লিটন দাস। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ককে কিনেছে গল গ্যালান্টস।আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

লিটনের আগে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ আসন্ন এলপিএলে দল পেয়েছেন। অলরাউন্ডার সাকিব ও পেসার তাসকিন সতীর্থ হিসেবে খেলবেন জাফনা কিংসের হয়ে। 

গল গ্যালান্টস লিখেছে, ‘বাংলাদেশ, তোমাদের তারকা এসে গেছে।গল গ্যালান্টসের হয়ে ২০২৬ এলপিএল আলোকিত করতে লিটন দাস প্রস্তুত।’ 

লিটনের সঙ্গে চুক্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানায়নি গল গ্যালান্টস। ধারণা করা হচ্ছে, সরাসরি চুক্তিতে তাকে নেওয়া হয়েছে। 

এর আগে ২০২৩ সালে এলপিএলে খেলেছেন লিটন।সেবার গল টাইটান্সের হয়ে ৩ ম্যাচে মাত্র ৩৪ রান করেন তিনি। 

এলপিএলের ষষ্ঠ আসরের ড্রাফট হবে আগামীকাল (১ জুন)। ড্রাফটে আরো ৩০ বাংলাদেশি ক্রিকেটার আছেন। 

টুর্নামেন্ট শুরু হবে ১৭ জুলাই। আর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের শেষ ম্যাচ ১৯ জুলাই।তাই এলপিএলে শুরুর দিকে একটি বা দুটি ম্যাচ মিস করতে পারেন লিটন।

LEAVE A REPLY