বাংলাদেশে অনেক উন্নয়ন হলেও সম্পূর্ণ পুষ্টির চাহিদা মেটানো এখনো সম্ভব হয়নি। অপুষ্টির কারনে অনেক খর্বকায় শিশুর যেমন জন্ম হয়, তেমন বাড়ছে স্থূলকার মানুষের সংখ্যাও। সবার সঠিক মানের পুষ্টি মান নির্ধারনে কাজ করছে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি)। দেশকে উন্নতদেশ করতে হলে সমগ্র বাংলাদেশকে পুষ্টির চাদরে জরিয়ে দিতে হবে বলে মনে করেন এক সমঝোতা স্মারক স্বার অনুষ্ঠানে বক্তরা।
তারা বলেন, শহরে মায়েরা স্থূলকারে আক্রান্ত। আবার সব স্থানে পুষ্টির মানও এক নয়। পুষ্টি নিয়ে গবেষণাও নেই, তেমন। তাই তথ্য ঘাটতি আছে। এই সকল সমস্যা দূর করে পুষ্টির চাহিদা মেটাতে প্রশিক্ষণ, গবেষণা পরিকল্পনা গ্রহন ও বাজেটে বরাদ্দ করতে হবে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হয়। বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ মহাপরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর ও রাইট টু গ্রো কনসোর্টিয়ামের পে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও নেপাল কান্ট্রি ডিরেক্টর ইঞ্জিনিয়ার ইমাম মাহমুদ রিয়াদ সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন। এর ফলে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয় (বিএনএনসি) ও রাইট টু গ্রো কনসোর্টিয়াম বাংলাদেশ যৌথ উদ্যোগে স্থানীয় পুষ্টি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কাজ করবে। এছাড়া, বিভিন্ন ধরনের কার্যাবলির মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পুষ্টি বিষয়ক বাজেট বরাদ্দ ও ব্যবহার তৈরি অথবা বৃদ্ধি করার জন্য একটি সমঝোতা স্মারক স্বার করেছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেন প্রোগ্রাম ডেপুটি কান্ট্রি ডিরেক্টর অপারেশনস শামীম জাহান, অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গারের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর তপন কুমার চক্রবর্তী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম ডেভলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি অ্যাস্যুরেন্স পরিচালক সাগর মারান্ডি ও রাইট টু গ্রো প্রজেক্ট কনসোর্টিয়াম বাংলাদেশ, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ টিম লিড ইকবাল আজাদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেভ দ্যা চিলড্রেন রাইট টু গ্রো ম্যানেজার তাওফীকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন কন্সর্টিয়াম সংস্থার প্রতিনিধি, সিএসএ ফর সান ও রাইট টু ফুডের প্রতিনিধিরা। এই পুরো সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান পরিচালনা করে সেভ দ্য চিলড্রেন। সেভ দ্য চিলড্রেন রাইট টু প্রজেক্ট এ লবি ও অ্যাডভোকেসি কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করে আসছে।
অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ, ১৯৭৫ সালের ২৩ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বারে গঠিত একটি প্রতিষ্ঠান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরিষদের সভাপতি। এই পরিষদ পুষ্টি ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ প্রতিষ্ঠান যা পুষ্টি সংক্রান্ত নীতি সমন্বয়, প্রশাসনিক ব্যবস্থাপনা ও নেতৃত্বের জন্য দায়বদ্ধ। রাইট টু গ্রো প্রতিটি পাঁচ বছরের নিচের শিশু যেন তাদের পূর্ণ সম্ভাবনা নিয়ে বেড়ে উঠার সমতা লাভ করে সেই জন্য কাজ করে যাচ্ছে। শিশুদের কে অপুষ্টি থেকে রা করার জন্য রাইট টু গ্রো কনসোর্টিয়াম বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয় (বিএনএনসি) একসঙ্গে কাজ করবে ও পুষ্টির সংশ্লিষ্ট প্রাসঙ্গিক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে যৌথভাবে কাজ করবে।ডি- এইচএ










































