ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা দাঁড়াল এক হাজার ৬৮২ জনে। এদের মধ্যে ডিসেম্বর মাসের এ পর্যন্ত ৬০ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সবশেষ ২৪ ঘণ্টায় ৩৫৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ১৯ হাজার ২৩৬ জনে।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হাসপাতালে নতুন রোগীদের নিয়ে বর্তমানে চিকিৎসাধীন এক হাজার ৫৬৩ জন। এর মধ্যে এক হাজার ৮৯ জনই ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারিতে মৃত্যু হয়েছে ছয়জনের, ফেব্রুয়ারিতে তিনজনের। মার্চে মাসে ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি দেশে। এপ্রিল ও মে মাসে দুজন করে মারা গেছেন ডেঙ্গুতে। জুন মাস থেকেই বাড়তে থাকে ডেঙ্গুতে মৃতের সংখ্যা।

জুনে ৩৪ জনের মৃত্যু হলেও পরের মাসে মৃত্যু হয় ২০৪ জনের। আগস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন, নভেম্বরে ২৭৪ জন মারা গেছে ডেঙ্গুতে। আর ডেঙ্গুতে ডিসেম্বর মাসে আজ ১৭ ডিসেম্বর পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY