সংগৃহীত ছবি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ইতিহাসের সর্বোচ্চ মূল্যে রাওয়ালপিন্ডিতে যোগ দিলেন তারকা পেসার নাসিম শাহ। নিলামে ৮.৬৫ কোটি পাকিস্তানি রুপিতে ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দিয়েছেন এই পাকিস্তানি তারকা।
২২ বছর বয়সী এই ফাস্ট বোলারকে দলে ভেড়াতে নিলামে তীব্র লড়াই করতে হয় রাওয়ালপিন্ডিকে।
এদিকে বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেনকে ৩ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি।
উল্লেখ্য, ২৪৫ কোটি পাকিস্তানি রুপিতে মুলতান সুলতান্সকে কিনে নাম বদলে রাওয়ালপিন্ডি রেখেছে মালিকপক্ষ ওয়ালি টেকনোলোজিস।









































