মুম্বাইতে জায়েদ, কারণ কী?

জায়েদ খান

দেশের চেয়ে বিদেশেই বেশি থাকছেন জায়েদ খান। আজ এ দেশ তো কাল আরেক দেশ। কিছুদিন আগে অস্ট্রেলিয়া ঘুরে এলেন। অংশ নিয়েছিলেন বেশ কয়েকটি অনুষ্ঠানে।

কদিন আগে গিয়েছিলেন লন্ডনে। সেখানেও প্রবাসী বাংলাদেশীদের নিয়ে আয়োজনে অংশ নিয়েছিলেন এই অভিনেতা।

দুদিন আগে তিনি গিয়েছেন মুম্বাই। লন্ডন মাতিয়ে কয়েকদিনের মধ্যে আবার মুম্বাই কেন?

তিনি বলেন, আমার প্রিয় শহরের মধ্যে মধ্যে অন্যতম হচ্ছে মুম্বাই।

এ কারণে মন চাইলেই মুম্বাই বেড়াতে যাই। এবারও তাই হয়েছে। ব্যক্তিগত কাজে আসা। দিন সাতেক থাকবো।

এর আগে বহুবার মুম্বাই গিয়েছিলেন জায়েদ। বললেন, এখানে আমার অনেক বন্ধুরা থাকে। বলিউডের অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। এখানে এলে তাদের সঙ্গে আড্ডা হয়। অনেককিছু জানা শোনা হয়, ঘোরাঘুরি করি।

তাছাড়া এবার আসার আরেকটি কারণ হচ্ছে ঈদের শপিং। মুম্বাই অনেক বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের শো রুম রয়েছে। বলিউডের আর্টিস্টরা এখান থেকে কেনাকাটা করেন। আমিও এখানে এলে শপিং করি। সাতদিনের জন্য মুম্বাই এসেছি। ঈদের আগের দিন ঢাকা ফিরবো। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবো।

এদিকে গেল ঈদ জায়েদ খান অভিনীত ছবি সোনার চর মুক্তি পেয়েছি। এবার এই ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়। ঈদুল আযহার আয়োজনে ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ সিনেমার।

LEAVE A REPLY