মারা গেছেন ‘হ্যারি পটার’ অভিনেতা সাইমন ফিশার

সংগৃহীত ছবি

‘হ্যারি পটার’ সিরিজের অন্যতম জনপ্রিয় চরিত্র অভিনেতা সাইমন ফিশার বেকার আর নেই। ৬৩ বছর বয়সে গতকাল রবিবার (৯ মার্চ) ইন্তেকাল করেছেন তিনি। এক বিবৃতিতে অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ম্যানেজার।  

তিনি জানিয়েছেন, ‘১৫ বছরের বন্ধুত্ব আমাদের।

প্রসঙ্গত, সাইমন ফিশার বেকার ছিলেন একজন ব্রিটিশ অভিনেতা। ‘হ্যারি পটার’-এ হগওয়ার্টসের মুণ্ডকাটা ভূতের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। এটি ছাড়াও সাইমন ‘ডক্টর হু’ নামে একটি জনপ্রিয় সিরিজে অভিনয় করেছিলেন।

বেশ কয়েকটি হিট টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। কমেডি চরিত্রের জন্যও পরিচিত ছিলেন তিনি। বিবিসির ‘পাপি লাভ’ সিরিজে টনি ফাজাকার্লির চরিত্রে অভিনয়ের জন্যও বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। 

টেলিভিশন এবং চলচ্চিত্রের বাইরেও সাইমন ফিশার বেকারের অডিও ইন্ডাস্ট্রিতেও অনেকখানি অবদান রয়েছে।

তিনি ডক্টর হু : দ্য কার্স অফ স্লিপি হলোতে ফাদার হার্ডউডের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন। যা মন কেড়েছিল দর্শকের।

LEAVE A REPLY