বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নজর কেড়েছে দর্শক থেকে শুরু করে ফিল্ম সমালোচকদেরও। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের বিষয়ে তিনি এতইটাই মনোযোগী যে, নিজের স্বামীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেন না তিনি। অভিনেত্রীর স্পষ্ট কথা—আমার পার্টনারকে কখনই এসব বিষয়ে কিছু বলি না। আমার প্রফেশনাল লাইফ ও ব্যক্তিগত জীবনের থেকে অনেক অনেক দূরে রাখি।
অভিনেত্রীর এমন অনেক ঘটনার পরিপ্রেক্ষিতেই তার ভক্ত ও নেটিজেনদের অনুমান— বাস্তবজীবন তথা স্বামী কিংবা সংসার নিয়ে তার কোনো গভীর গল্প নেই। কাজেই পর্দার তুলনায় তার বাস্তবজীবন যে অনেকটাই ভিন্ন, তা অনুমেয়।
এদিকে মুখোরোচক খবরের আখড়া পরিচালক-সঞ্চালক করণ জোহরের টকশো। তারকাদের ভেতরের খবর যেন বের করতে ওস্তাদ তিনি। ওটিটি প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এ করণের সঙ্গে কফির নতুন আড্ডাও জমে উঠেছে বেশ। একে পর একে সব তারকা ডাক পাচ্ছেন এই টকশোতে। অভিনেত্রী আলিয়া ভাট-রণবীরের প্রেমচর্চা থেকে কিয়ারা-সিদ্ধার্থের সম্পর্কের গুঞ্জন— সবটাই উঠে এসেছিল করণের কথার ভাজে। এমনকি তারকাদের সঙ্গে যৌনতা নিয়েও খোলামেলা আলোচনাতেও পিছিয়ে নেই করণ জোহর।
অনেক তারকা এই টকশোতে এলেও শুধু আমন্ত্রণ পান না অভিনেত্রী তাপসী পান্নু। কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তরে এক সাক্ষাৎকারে বরাবরের মতো বুদ্ধিমত্তার সঙ্গে সোজাসাপ্টা জবাবই দিয়েছেন অভিনেত্রী। মজার ছলে তাপসী বলেন, আমার যৌনজীবন তো অত মসলাদার নয়, তাই হয়তো ডাকা হয় না ।







































