ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলের হামলা ‘বিপজ্জনক নজির’

পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগে ইসরাইলের ‘যত দ্রুত সম্ভব অস্ত্র বিরতি ঘোষণা করা উচিত’ বলে মনে করেন জাতিসংঘে নিযুক্ত চীনের দূত ফু কং।

নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরাইলের হামলা একটি ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে। এর ফলাফল ‘বিপর্যয়কর হতে পারে’। পারমাণবিক ইস্যুটি অবশ্যই ‘সংলাপ ও আলোচনার পথে ফিরিয়ে আনা’ প্রয়োজন বলেও মনে করেন চীনের দূত ফু কং।

প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল। জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পালটা হামলা অব্যাহত রেখেছে তেহরান। পালটাপালটি এ হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY