আইনি ব্যবস্থা নিচ্ছেন শিল্পা শেঠি

সংগৃহীত ছবি

স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। এমনকি মিথ্যা তথ্য ও মানহানিকর সংবাদ ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকিও দিয়েছেন তিনি। 

সম্প্রতি রাজের বিরুদ্ধে ৬০ কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারী দাবি করেছেন, এই টাকা চারজন নায়িকার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে; যার মধ্যে শিল্পা শেঠি, বিপাশা বসু ও নেহা ধুপিয়ার নাম রয়েছে।

এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন শিল্পার আইনজীবী। তিনি বলেন, যারা এই ধরনের ভুল তথ্য প্রচার করছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি পদক্ষেপ নেব।

ওই আইনজীবী আরো বলেন, কোন উৎস থেকে এই ধরনের ভুল খবর ছড়ানো হচ্ছে, আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি। যেসব সংবাদমাধ্যম ভুল তথ্য দিয়ে আমার মক্কেলের মানহানি করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি মামলা করতে বাধ্য হবো।

যেহেতু মামলাটি বিচারাধীন, তাই এর বেশি কিছু বলা সম্ভব নয়। 

LEAVE A REPLY