ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের ৫৪তম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন স্ত্রী গরিমা গার্গ। বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর একটি পুরনো ছবি প্রকাশ করে তার জন্য শান্তি ও সুখ কামনা করেন তিনি।
ছবির সঙ্গে গরিমা লেখেন, ‘শুভ জন্মদিন, গোল্ডি। ঈশ্বরের কাছে সব সময় তোমার সুখ ও শান্তি কামনা করেছি। তিনি যেন তোমাকে ভালো রাখেন এবং নিজের সন্তানের মতো আগলে রাখেন।’
২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ৫২ বছর বয়সে মারা যান জুবিন গার্গ।তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল আসামসহ ভারতের সংগীতাঙ্গনে।
স্বামীর প্রথম মৃত্যুবার্ষিকীতে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গরিমা বলেছিলেন, মানুষের ভালোবাসার মধ্যেই তিনি জুবিনকে খুঁজে পান। তার স্মরণে বিভিন্ন ধর্ম ও পটভূমির মানুষ একত্রিত হওয়াকে জুবিনের আদর্শের প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।
গরিমার ভাষ্য, জুবিনের স্বপ্ন ছিল সুন্দর এক আসাম গড়ে তোলা, যেখানে মানুষে মানুষে বিভেদ থাকবে না।তার স্মরণে মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ সেই স্বপ্নেরই ছোট্ট প্রতিফলন।











































