কুমার শানু
হাইকোর্টের দ্বারস্থ হলেন ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক কুমার শানু। দিল্লি হাইকোর্টে স্বত্বাধিকার আইনের অন্তর্গত তার ব্যক্তিত্ব রক্ষার অধিকারের দাবিতে একটি আবেদন জমা দিয়েছেন তিনি। কুমার শানুর এই আবেদনের শুনানি হবে আগামী সোমবার, বিচারপতি মনপ্রিত প্রিতম সিং অরোরার এজলাসে। কুমার শানু ভট্টাচার্য ওরফে কুমার শানু নামে বেশি পরিচিত এই গায়ক আদালতের কাছে তাঁর প্রচারের অধিকার কায়েম রাখার আর্জি জানিয়েছেন।
তাঁর গানের অবৈধ অথবা লাইসেন্সহীন ব্যবহার বন্ধ এবং বাণিজ্যিকভাবে তাঁর গাওয়া গান ব্যবহারের বৈধতা রক্ষার কথাও জানান। কোনো তৃতীয় পক্ষ এ ধরনের কাজ করলে তা যেন আইনবহির্ভূত বলে বিবেচ্য হয়, সেই আর্জি রেখেছেন। তাঁর দাবি, যত্রতত্র ব্যবহারে মানুষ বিভ্রান্ত হতে পারেন এবং তাঁর ভক্তরা প্রকৃত কণ্ঠ শোনার হাত থেকে বঞ্চিত হবেন।
কুমার শানুর হয়ে আবেদনটি করেছেন আইনজীবী শিখা সচদেব ও সানা রইস খান।
শানুর অনুষ্ঠানের নৈতিক অধিকার রক্ষার আবেদন যেন স্বত্বাধিকার আইন দ্বারা বিবেচিত হয়। আইন ভঙ্গকারীরা তাঁদের মক্কেলের ব্যক্তিত্ব ও প্রচার রক্ষার অধিকার অমান্য করছেন কুমার শানুর নাম, কণ্ঠস্বর, পছন্দ এবং ব্যক্তিজীবনকে ব্যবহার করে।









































