বোমা আতঙ্কে রজনীকান্ত-ধানুশ, পুলিশি নিরাপত্তায় তারকাদের বাড়ি!

সংগৃহীত ছবি

দক্ষিণি দুই তারকা রজনীকান্ত এবং ধানুশের বাড়িতে বোমা রাখা হয়েছে, হঠাৎই এমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে কলিউডে। সোমবার তামিলনাড়ুর ডেপুটি জেনারেল অফ পুলিশের মেইলে এমনই এক হুমকিবার্তা আসে, যার পর তোলপাড় পুরা চেন্নাই। সঙ্গে সঙ্গে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় দুই তারকার চেন্নাইয়ের বাসভবন।

ভারতীয় গণমাধ্যমের খবর, হুমকিবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে চেন্নাই পুলিশ।

নিরাপত্তা বাড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয় তদন্ত। 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুক্ষণের মধ্যেই প্রকাশ্যে আসে সত্য। চেন্নাই পুলিশের দাবি, ওই হুমকিবার্তা ভুয়া, যাকে সাইবার প্রতারণার ভাষায় ‘হোয়াক্স’ মেইল বলা হয়। 

সম্প্রতি, এ রকম ভুয়া মেইল যখন-তখন পৌঁছে যাচ্ছে তামিল তারকাদের কাছে।

এর ফলে, প্রতি মুহূর্তে নিরাপত্তাহীনতার আশঙ্কায় ভুগছেন তারা।

প্রশাসন আরো জানিয়েছে, এর আগে এভাবে ভুয়া হুমকির শিকার হয়েছেন তৃষা কৃষ্ণানের মতো খ্যাতনামী। হুমকিবার্তা পেয়েছেন ইল্লাইরাজা, বিজয় এবং আরও অনেকে। তালিকায় নতুন সংযোজন রজনীকান্ত, ধানুশ এবং তামিলনাড়ু কংগ্রেস কমিটির সভাপতি কে. সেভালপেরুনথাগাই।

হুমকিবার্তা ভুয়া, এই তথ্য পেয়ে যদিও নিশ্চিন্ত নয় পুলিশ।তামিলনাড়ুর বোম্ব স্কোয়াড পৌঁছে গিয়েছিল ‘থালাইভা’ এবং তার প্রাক্তন জামাতার বাড়ি। চিরুনি তল্লাশি চলে উভয় তারকার চেন্নাইয়ের বাড়িতে। 

জানা গেছে, উভয়ের বাড়ি থেকেই সন্দেহজনক কোনও কিছু পাওয়া যায়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

LEAVE A REPLY