এবার স্ট্যান্ডার্ড ব্যাংকের নাম পরিবর্তন

এবার বেসরকারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংকের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংকটির নাম হবে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এসংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, কম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক(ক) ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১১ পৌষ ১৪৩০ মোতাবেক ২৬ ডিসেম্বর ২০২৩ রোজ মঙ্গলবার হতে তফসিলি ব্যাংকসমূহের তালিকায় ‘স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড’-এর নাম ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’ (ইংরেজীতে ‘Standard Bank PLC.’) হিসেবে পরিবর্তন করা হয়েছে।

দেশে নিবন্ধিত সীমিতদায় পাবলিক ব্যাংক কম্পানির নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কম্পানি’ বা ‘পিএলসি’ লিখতে হবে এমন নির্দেশনার পর সব ব্যাংকই তাদের নাম পরিবর্তনের উদ্যোগ নেয়।

অর্থাৎ যেসব ব্যাংকের নামের শেষে ‘লিমিটেড’ শব্দটি আছে, সে ব্যাংকগুলো ‘লিমিটেড’ শব্দটি বাদ দিয়ে নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কম্পানি’ বা ‘পিএলসি’ লিখছে।

LEAVE A REPLY