সংগৃহীত ছবি
নতুন করে সারা দেশে আবারও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাপ প্রবাহ রবিবার ২৮ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ১ মে সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
এর আগে গত ১৯ এপ্রিল শুক্রবার থেকে তিন দফা ৭২ ঘণ্টা করে তাপ প্রবাহের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস।
সূত্র: বাসস











































