কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না : জ্যোতির্ময়ী

সংগৃহীত ছবি

শাকিব খানের ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা দিয়ে এবার ঈদে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটেছে কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর। সিনেমাটি মুক্তির পর ছবিটি দর্শকের সঙ্গে দেখতে কিছুদিন আগেই ঢাকায় এসেছেন অভিনেত্রী। আর প্রথম সফরেই দেশের আতিথেয়তা ও খাবারের প্রেমে পড়েছেন তিনি।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী জানান, তিনি কাচ্চি বিরিয়ানি না খেয়ে কোনোভাবেই বাংলাদেশ ছাড়বেন না।

তার কথায়, ‘আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না। যদি কাচ্চি বিরিয়ানি না খাইয়ে আমাকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিয়াতে, তবে আমার আত্মা শান্তি পাবে না। আমি কাচ্চি বিরিয়ানি খেয়েই যাব এখান থেকে। আরো বিভিন্ন ঘোরার তো প্ল্যান আছে, যদি সময় পাই তো।

No photo description available.

বাংলাদেশে আসা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, অনেক দিন ধরেই এই সফরের অপেক্ষায় ছিলেন। এখানকার দর্শকদের প্রতিক্রিয়া সরাসরি দেখার ইচ্ছাও ছিল তার।

তিনি বলেন, ‘যারা ইন্ডিয়াতে আছে তারা আমাকে বাংলাদেশ নিয়ে এত কথা বলেছে, কাচ্চি বিরিয়ানি, এই যে আতিথেয়তা, এই যে ভালোবাসা এগুলোর আমার খুব লোভ। তো এটার জন্যই কাচ্চি বিরিয়ানির ওপর এত ঝোঁক।

খাবারের প্রসঙ্গে ইলিশ মাছের কথাও উল্লেখ করেন এই অভিনেত্রী। তিনি জানান, ইলিশ পছন্দ করলেও কাঁটার কারণে ঠিকমতো খেতে পারেন না। তবে কেউ যদি বেছে দেন, তাহলে খুব আনন্দ নিয়েই খাবেন।

বলা দরকার, আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাতে শাকিব খান, জ্যোতির্ময়ী কুণ্ডু ছাড়া আরো অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ প্রমুখ।

LEAVE A REPLY