কলকাতার সিনেমায় দেশের বাঁধন

বাঁধন

কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। এর আগে এই অভিনেত্রী কলকাতার ওয়েব সিরিজে অভিনয় করলেও এবারই প্রথম কোনো চলচ্চিত্রে দেখা যাবে তাকে।

জানা যায়, প্রসেনজিৎ বিশ্বাসের অ্যান্থোলজি ফিল্ম ‘ফেয়ার অ্যান্ড আগলি’তে তাকে দেখা যাবে। তবে তিনি কোন সিনেমায় অভিনয় করছেন সেটা বলেননি।

আপাতত চুপচাপ আছেন সেটি নিয়ে। তবে অভিনয় যে করতে যাচ্ছেন সেটি শতভাগ নিশ্চিত। তিনি গণমাধ্যমকে বলেন, ‘সব কিছুই চূড়ান্ত বলা যায়। মে মাসের প্রথম সপ্তাহ থেকেই আমি সেখানে যুক্ত হব।

ঢাকায় ফিরব চলতি মাসের ৩০ তারিখের দিকে।’

জানা যায়, বাঁধন নতুন ছবিটির শুটিং শেষ করে দেশে ফিরবেন। তিনি এর আগে সৃজিত মুখার্জি পরিচালিত ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ ওয়েব সিরিজ দিয়ে ভারতে প্রথম অভিনয় শুরু করেন। সিরিজটি বেশ আলোচিত হয়েছে।

বাঁধনের অভিনয়ও বেশ প্রশংসিত হয়।

তারপর ভারতে হিন্দি সিনেমায় অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।ওয়েব ফিল্ম ‘খুফিয়া’ বাঁধনকে গত বছর আলোচনায় নিয়ে আসে।

LEAVE A REPLY