এ আর রহমান
অস্কার ও গ্র্যামি জয়ী সংগীত পরিচালক এ আর রহমান। যথারীতি এবারও হাজির হয়েছেন কান চলচ্চিত্র উৎসবে। ৭৭তম এই আয়োজনে তার উপস্থিতি যেন ভিন্ন মাত্রা পেয়েছে। সেখানে এক ফাঁকে কথা বলেছেন বাংলাদেশের একটি গণমাধ্যমের সঙ্গে।
যেখানে উঠে এসেছে নানা প্রসঙ্গ।
প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে এ আর রাহমান বলেন, ‘আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি। সেই সুযোগ আমার হয়েছে। তিনি আমাকে অসম্ভব সুন্দর একটি পারফিউমের বোতল উপহার দিয়েছেন।
বেশ বড়। সেটি এখনো আমার কাছে আছে এবং নিয়মিত ব্যবহার করি। এটা আমার জন্য অসাধারণ অভিজ্ঞতা।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দুটি গান করেছেন এই সংগীত পরিচালক।
বললেন সে বিষয়েও। এ আর রাহমান বলেন, ‘গান দুটি তৈরি করতে আমার অনেক ভালো লেগেছে। খুব এনজয় করেছি পুরো ব্যাপারটা।’
এ ছাড়া তিনি নিয়মিত বাংলা গান, বিশেষ করে লালনের গান শোনেন বলেও জানান। তিনি লালনকে নিয়ে রিসার্চ করেছেন বলেও জানান।










































