কনস্টেবলের হাতে চড় খাওয়াকে ধর্ষণের সঙ্গে তুলনা করলেন কঙ্গনা

কঙ্গনা রানাওয়াত

গত দুদিন হলো বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। সদ্য নির্বাচিত হওয়া ভারতীয় এমপি বলিউড তারকা কঙ্গনা রানওয়াত কে চড় মেরেছে একজন কনস্টেবল। তারপর সাময়িক বরখাস্ত থেকে শুরু করে আটকও করা হয়েছে সেই নারী কনস্টেবল কুলবিন্দর কৌরকে। পাল্টাপাল্টি পতিক্রিয়াও পাওয়া গেছে।

এদিকে আজ শনিবার ( ৮জুন) সকালে এক্স হ্য়ান্ডেলে ফের কঠিন মেজাজে দেখা গেল কঙ্গনাকে। তার স্পষ্ট জবাব, নারী নিরাপত্তাকর্মীকে সমর্থন করা মানে ধর্ষক, ক্রিমিনালদের সমর্থন করা।

এক্স হ্যান্ডেলে তিনি লিখেন প্রত্যেক ধর্ষক, খুনি, চোরদের অপরাধের নেপথ্যে একটা আবেগ, মনস্তত্ব, আর্থিক কারণ থাকে। কোনো অপরাধই বিনা কারণে ঘটে না।

কিন্তু যদি আপনি এই ক্রিমিনালদের সমর্থন করেন, ব্যক্তিগত পরিধিতে তাদের প্রবেশকে সমর্থন করেন, তাহলে কোথাও গিয়ে আপনিও ধর্ষণ, জালিয়াতিকে সমর্থন করছেন। মনের মধ্যে এত ক্ষোভ, হিংসাকে জমিয়ে রাখবেন না। মুক্ত করুন নিজেকে।

এদিকে কুলবিন্দরের পাশে দাঁড়িয়েছেন সুরকার-গায়ক বিশাল দাদলানি।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আশ্বাস দিয়েছেন— সিআইএসএফ কোনো ওই নারী কনস্টেবলের কড়া পদক্ষেপ নিলে অর্থাৎ তাকে বরখাস্ত করা হলে তার চাকরির ব্যবস্থা করে দেবেন তিনি।

এ প্রসঙ্গে বিশাল জানান, আমি কখনোই সহিংসতাকে সমর্থন করি না। কিন্তু সিআইএসএফ তাদের এই কর্মীর বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ গ্রহণ নেয়, তাহলে আমি এটা নিশ্চিত করছি যে, তার জন্য চাকরি অপেক্ষা করছে। যদি সে চাকরির প্রস্তাব গ্রহণ করে।

অন্যদিকে, নারী নিরাপত্তাকর্মী কুলবিন্দর কৌরের মা সম্প্রতি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার মেয়ে যা করেছে তা একেবারে সঠিক।

কঙ্গনার সঙ্গে নাকি এমনটাই করা উচিত ছিল।

LEAVE A REPLY