সংগৃহীত ছবি
আসছে ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি’। ছবিটির একটি অত্যন্ত চ্যালেঞ্জিং সিকোয়েন্সের জন্য বরফ-ঠাণ্ডা পানিতে টানা আড়াই দিন শুটিং করেছেন অভিনেতা ও পুরো টিম।
পরিচালক অপূর্ব লাখিয়া জানান, দৃশ্যগুলো ধারণ করার জন্য সালমান খান ও অন্য কলাকুশলীদের প্রতিদিন প্রায় ছয় ঘণ্টা করে বরফ-ঠাণ্ডা পানিতে কাটাতে হয়েছে। প্রথমে মুম্বাইয়ের কোনো স্টুডিওর সেটে এই শুটিং করার পরিকল্পনা থাকলেও, দৃশ্যে আরো বাস্তবসম্মত আবহ ফুটিয়ে তুলতে শেষ পর্যন্ত বাইরে গিয়েই শুটিং করার সিদ্ধান্ত নেন সালমান ও পরিচালক।
পরিচালক আরো জানান, পানির তীব্র ঠাণ্ডায় অভিনেতারা শীতে কাঁপছিলেন। অবস্থা এতটাই কঠিন ছিল যে, শুটিংয়ের বিরতির সময়ও তাদের ভেজা কাপড় পরেই খাবার খেতে হয়েছে।
সালমান খান প্রযোজিত এই সিনেমাটিতে তার সঙ্গে আরো অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।










































