ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে : পুলিশ

ফাইল ছবি

সারা দেশে ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট স্পিডগান ব্যবহারসহ নানামুখী ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকায় জনগণের ঈদ যাত্রা ছিল নিরাপদ ও স্বস্তিদায়ক। 
বৃহস্পতিবার (২০ জুন) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, সাধারণত ওভারস্পিড সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত।

অননুমোদিত যানবাহনে যাত্রী পরিবহন রোধ এবং স্পিডগান ব্যবহারের মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণের ফলে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে।আরও পড়ুন

‘বিয়ের নেশায়’ ব্যাংক কর্মকর্তা আসিফ কারাগারে

‘বিয়ের নেশায়’ ব্যাংক কর্মকর্তা আসিফ কারাগারে

গত ১৩ থেকে ১৮ জুন পর্যন্ত বাংলাদেশ পুলিশ দেশের বিভিন্ন মহাসড়ক ও সড়কের ৫৫৬টি স্থানে স্পিডগান ব্যবহার করেছে। একই সময়ে ওভারস্পিডের কারণে এক হাজার ৪৫৮টি প্রসিকিউশন হয়েছে। ওই সময়ে গণপরিবহন ব্যতীত অন্যান্য পরিবহনে যাত্রী পরিবহন করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ৫৮৩টি যানবাহনের বিরুদ্ধে।

এ ছাড়া পুলিশ দুই হাজার ১৪টি স্থানে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময়ে মোট সাত হাজার ১০২টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি কমল

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি কমল

সড়ক দুর্ঘটনা হ্রাস, জনগণের নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচল অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY