নাইজেরিয়ার উত্তর নাইজার রাজ্যে একটি নৌকা ডুবে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। ওই নৌকার বেশিরভাগ যাত্রী নারী ও শিশু বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া ১৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মকওয়ার স্থানীয় সরকার এলাকার চেয়ারম্যান জিব্রিল আবদুল্লাহি মুরেগি বলেছেন, গত মঙ্গলবার রাতে নাইজার নদীতে প্রায় ৩০০ যাত্রীসহ কাঠের নৌকাটি ডুবে যায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ধর্মীয় উত্সব থেকে ফিরে আসার সময় যাত্রীবাহি নৌকাটি ডুবে যায়। গতকাল বুধবার গভীর রাতে একজন স্থানীয় কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
সূত্র : রয়টার্স










































