অপূর্ব ও ফারিন।
তাকে সবাই চেনেন ভিউ মেশিন নির্মাতা হিসেবে। তার নির্মাণ মানেই মিলিয়ন মিলিয়ন ভিউ। বলছি কাজল আরেফিন অমির কথা। ব্যাচেলর পয়েন্ট নির্মাতা হিসেবেই বেশি খ্যাতি পেয়েছেন তিনি।
এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন ওয়েব ফিল্ম। ‘হাউ সুইট’ শিরোনামের ওয়েব ফিল্মটি প্রযোজনা করছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। আজ ১৬ অক্টোবর রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মলেন এই ফিল্মের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
জানা গেছে, অমির ‘হাউ সুইট’ ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে কাজ করবেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।
এর আগে অমির নির্মাণে ‘হঠাৎ দেখা’ নাটকে অভিনয় করেছিলেন অপূর্ব। আগামী ভালোবাসা দিবসে ফিল্মটি মুক্তি পাবে।
কাজল আরেফিন বলেন, ‘অপূর্ব ভাইকে নিয়ে অনেক বছর পর কাজ করতে যাচ্ছি। চেষ্টা করব, একটি ভালো মানের কাজ যেন দর্শকদের উপহার দিতে পারি।
’
সবশেষ অপূর্বকে দেখা গেছে হইচইয়ের ‘গোলাম মামুন’ সিরিজে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে এই অভিনেতার ‘চালচিত্র’ সিনেমা। কলকাতার এই সিনেমাটি পরিচালনা করেছে প্রতীপ ডি গুপ্ত।









































