ঢাকায় দিনে কেমন শীত পড়বে, জানাল আবহাওয়া অফিস

ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা হালকা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। 

এতে আরো বলা হয়েছে, এ সময় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়াও শুষ্ক থাকতে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ০৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

LEAVE A REPLY