বিলম্বে শুরু বাংলাদেশ-পাকিস্তানের সেমিফাইনালের ম্যাচ, কমল ওভার

সংগৃহীত ছবি

টানা কয়েক দিনের ভারি বৃষ্টির পর বুধবার থেকে দেখা মিলেছিল কড়া রোদের। তবে আবহাওয়ার সেই স্বস্তি স্বত্বেও ভেজা মাঠের কারণে এশিয়ান গেমসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি নির্দিষ্ট সময়ে শুরু হতে পারেনি।নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দেড় ঘণ্টা দেরিতে বল গড়িয়েছে মাঠে।

জাপানের স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচটি শুরুর কথা ছিল। কিন্তু মাঠ খেলার অনুপযুক্ত থাকায় দুই দফায় আম্পায়ারেরা পিচ ও আউটফিল্ড পরিদর্শন করেন। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সকাল সোয়া ১০টায় খেলা শুরুর অনুমতি দেন আম্পায়াররা।

দেরিতে ম্যাচ শুরু হওয়ায় ওভার কমিয়ে ১৩ ওভারে নির্ধারণ করা হয়েছে খেলা। প্রতিবেদন লেখা পর্যন্ত, বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২১ রান তুলতে পেরেছে। 

LEAVE A REPLY