মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে যে পাঁচ জেলা

দেশের পাঁচ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। 

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। 

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, প্রাণে বাঁচলেন নোরা ফাতেহি

এতে বলা হয়েছে, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, মৌলভীবাজার ও গোপালগঞ্জের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

সেই সঙ্গে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

সৌদি আরবে উত্ত্যক্তের শিকার মায়োর্কার দুই ফুটবলারের স্ত্রীরা

এ ছাড়া আগামীকাল রবিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ দিন দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, আগামী সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ দিন শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পিছিয়ে গেল পাকিস্তানি ব্যান্ড কাভিশের কনসার্ট

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের প্রথম দিকে তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ ছাড়া উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

LEAVE A REPLY